দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার অধিদপ্তর। বৃহস্পতিআর (৭ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
ছদ্মবেশে পরিচালিত এ অভিানে একটি ফার্মেসিতে অতিরিক্ত মূল্যে স্যালাইন বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশে প্রদর্শন করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের মতো ভোক্তা অধিকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোট তিনটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদের সতর্ক করা হয়। বেলা ১১টা থেকে সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
জেবি