দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ন্যাশনাল সার্ভিস প্রকল্প স্থায়ীকরণের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদ এসব কর্মসূচি পালন করে।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে ন্যাশনাল সার্ভিসের কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাবেশ করে।
জানা যায়, দীর্ঘ দুই বছর তারা এই প্রকল্পের আওতায় কাজ করে নিজেদের ভাগ্যের চাকা ঘুরিয়ে ছিলেন। ঘুচিয়ে ছিলেন বেকারত্ব, সংসারের অভাব অনটন। নিজেদেরকে সমাজের একজন মানুষ হিসাবে গণ্য করতে শুরু করেছিলেন। কিন্তু প্রকল্পটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের সব আশা ভরসা বন্ধ হয়ে যায়। তাই এই প্রকল্পটি পুনরায় চালু করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সমাবেশে বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আতিকুর রহমান (রাজা), যুগ্ম-সাধারণ সম্পাদক মো. দুলাল মোল্যা, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মিহির কান্তি গোলদার, সাধারণ সম্পাদক মো. রাইসুল ইসলাম, ন্যাশনাল সার্ভিস কর্মী রবিউল ইসলাম, সৈয়দা পলি আক্তার বক্তব্য রাখেন।
পরে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসব কর্মসূচিতে দেশের ৩৭টি জেলার ১২৮টি উপজেলার ন্যাশনাল সার্ভিসের কর্মীরা অংশগ্রহণ করেন।
জেবি