দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুর রহমান তুষারসহ ৫ যুবদল নেতাকর্মীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম-সরুপাই সড়কে এ ঘটনা ঘটে বলে জানান আহত নেতাকর্মীরা।
আহত জাহিদুর রহমান তুষার জানান, তারা মোটরসাইকেলে মানিকগঞ্জ সদর থেকে হরিরামপুরে ফেরার সময় এ হামলার ঘটনা ঘটে। আহত অন্য ৪ জন হরিরামপুর উপজেলা যুবদলের নেতাকর্মী শাকিল, বাদল, মাসুম ও আলমাস।
৫ জনকেই প্রথমে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে তুষারের ডান পা, ডান হাত ও ডান কান গুরুতর জখম হয়েছে।
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা এ হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। তিনি বলেন, এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘সড়কের নবগ্রাম এলাকায় মারামারির খবর পেয়েছি। ঘটনাস্থলে বানিয়াজুরি তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা গেছেন। তদন্তের পর বিষয়টি ভালোভাবে জানা যাবে।
আরএ