দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুর ব্যস্ততম চকবাজার এলাকার ক্যাফে সাফা মার্কেটের ঝুঁকিপূর্ণ ৩ তলা ভবনের নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজ্জাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
চকবাজার বাজার এলাকার ৬নং ওয়ার্ড বাঞ্চানগর গ্রামের মালিকানাধীন ৩ তলা ক্যাফে সাফা মার্কেটের মালিক জাহাঙ্গীর আলম। ২ শতক জমির ওপর গড়ে উঠেছে ক্যাফে সাফা মার্কেট। এছাড়া আরও রয়েছে ইলেকট্রনিক্স, বস্ত্র, ফ্যাশন, আবাসিক হোটেলসহ ভিন্ন ক্যাটগরির ব্যবসা প্রতিষ্ঠান। গত কয়েক বছর থেকে ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এরপরই পৌরসভা থেকে সরেজমিনে পরিদর্শন করে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় এবং ভবনের নতুন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন পৌর নির্বাহী প্রকৌশলী।
তবে নির্মাণকারী প্রতিষ্ঠান মার্কেটের মালিক জাহাঙ্গীর আলম পৌরসভার মেয়রের নির্দেশনাকে তোয়াক্কা না করে ভবনের প্রথম তলা থেকে ৩য় তলার নির্মাণকাজ শুরু করে। কাজও চালিয়ে যাচ্ছেন। এ ঘটনায় ভবনের মালিক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ইঞ্জিনিয়ার এবং নির্মাণকারীরা বলেছে এই ভবনের বিট খুবই শক্তিশালী, তিন তলাবিশিষ্ট ভবনের ওপর আরেক তলা করা যাবে। মার্কেটের কোনো ঝুঁকি নেই।
পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জানিয়েছেন, ক্যাফে সাফা তিনতলা মার্কেটটি খুবই ঝুঁকিপূর্ণ। গতকাল নির্মাণকাজ বন্ধ করার জন্য একটি নোটিশ প্রেরণ করেছি। বুধবার জাহাঙ্গীর আলমকে ঝুঁকিপূর্ণ ভবনের নির্মাণকাজ বন্ধ রাখার জন্য আরেকটি নোটিশ প্রেরণ করছি।
এইউ