দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাজেকের শিজকছড়া থেকে অপহরণের ৬ ঘণ্টা পর উদ্ধার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্রী দিপিকা চাকমা।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার পরে সাজেকের উদয়পুর সীমান্ত সড়ক থেকে দীপিকা চাকমাকে উদ্ধার করা হয়।
এদিকে, সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে।
এই উদ্ধার অভিযানে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়েছেন।
এদিকে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, অপহৃত দিপিকা চাকমাকে সাজেক এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে দিপিকা চাকমার সঙ্গে তার বাবা-মা আছেন। তিনি বলেন, তাদেরকে সাজেক থানায় নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
দিপিকা চাকমাকে বুধবার দুপুর ১টার দিকে সাজেকের শিজকছড়া এলাকা থেকে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীরা তুলে নিয়ে যায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ছাত্রী।
জেবি