দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তের বৈকারী সরদার পাড়া এলাকা থেকে ৩১টি স্বর্ণের বারসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।
বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে বুধবার (৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির এর এলাকাধীন সীমান্ত পিলার থেকে বাংলাদেশের অভ্যন্তরে বৈকারী সরদার পাড়া এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করবে।
এই তথ্যের ভিত্তিতে বিজিবির একটি দল অবস্থান নেয়। এ সময় আভিযানিক দল আনুমানিক সকাল ৭টায় ওই এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় সাতক্ষীরার বৈকারীর বাবর আলীর ছেলে মো. তুহিন (২০) ও জাহাঙ্গীর হোসেনের ছেলে সজীব সরদারকে (২২) দুটি মোটরসাইকেলসহ আটক করে।
পরবর্তীতে বিজিবি আটককৃত মোটরসাইকেল তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করে। চোরাকারবারিরা স্বর্ণের বারগুলো কৌশলে মোটরসাইকেলের ব্যাক চেচিস পাইপের ভেতরে বহন করছিল। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম।
জেবি