দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্রামগঞ্জে গরু চুরির ঘটনা প্রায় ঘটে থাকে। তা মানুষ শুনতে অভ্যস্ত হলেও এবারের গরু চুরির ঘটনায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতির ছেলে জড়িত থাকায় এলাকায় ও জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আসামিপক্ষ প্রভাবশালী হওয়ায় মামলা তুলে নেওয়ার হুমকি-ধামকি দিয়ে আসছে অভিযোগ ভুক্তভোগীর।
চুরি যাওয়া বলদ গরুটি কলমাকান্দা উপজেলার আড়ালিয়া গ্রামের মো. নুরুল ইসলামের। হতদরিদ্র নুরুল ইসলাম তার পরিবার পরিজন নিয়ে সুখে দুঃখে দিন কাটাচ্ছিলেন। একটু বাড়তি লাভের আশায় বহু কষ্টে একটি গাভি, বাছুর ও বলদসহ তিনটি গরু লালন-পালন করে আসছিলেন।
কিন্তু গত সোমবার (৪ সেপ্টেম্বর) গোয়াল ঘর থেকে কালো রঙের বলদ গরুটি চুরি হওয়ায় তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। চুরি হওয়া গরুটি খুঁজতে গিয়ে পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার নৈহাটির হাটে গরুটি বিক্রির সময় মো. শাহজাহান মিয়া নামক এক যুবককে আটক করে মালিকসহ স্থানীয়রা। পরে আকটকৃত গরুসহ চোরকে কলমাকান্দায় থানায় সোপর্দ করে তারা।
গরু চুরির ঘটনায় আটকৃত যুবকটির পরিচয় খুঁজতে গিয়ে জানা যায় তিনি আড়ালিয়া গৌরিপুর গ্রামের বাসিন্দা খারনৈ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চান মিয়ার ছেলে। এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা বলছেন, একজন আওয়ামী লীগ নেতার ছেলে যদি এমন ঘটনার সঙ্গে জড়িত থাকে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?
ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, আওয়ামী লীগ নেতার ছেলেকে গরুসহ হাতেনাতে ধরার পর তাকে পুলিশে সোপর্দ করে অনেকটা বিপাকে রয়েছেন ভুক্তভোগী পরিবার।
অভিযুক্তের বাবা চান মিয়া জানান, আমার ছেলে এসব ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে আমার জানা নাই। তবে যাদের গরু ছুরি হয়েছে তাদের কোনো হুমকি দেওয়া হয়নি। এটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
ইউপি সসদ্য ওবাদুল হক জানান, আইনের মাধ্যমে যথাযথ শাস্তি কামনা করি।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জানান, চুরি হওয়া গরুসহ চোরকে আটক করে কোর্টে চালান করা হয়েছে। গরুটি বর্তমানে থানায় রয়েছে। কোর্ট থেকে অনুমতি পেলে গরুটি মালিককে ফিরিয়ে দেওয়া হবে।
জেবি