দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল প্রেসক্লাবের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উপলক্ষে স্মরণিকা ‘অভিযাত্রা’ মোড়ক উন্মোচন এবং নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) প্রেসক্লাবের দ্বিতীয়তলায় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, নড়াইল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী বিশ্বজিত কুমার কুন্ডু, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার, অতিরিক্ত পুলিশ সুপার মো. দোলন মিয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, নড়াইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, নড়াইল প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক শামীমূল ইসলাম টুলু, সাংবাদিক মলয় কান্তি নন্দী, আসাদ রহমান প্রমুখ।
পরে স্মরণিকা ‘অভিযাত্রা’র মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। এ সময় প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন গণমাধ্যমে কর্মকর্ত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জেবি