দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের ৩৪তম মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ডায়াবেটিক রোগীদের মধ্যে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে শেরপুর ডায়াবেটিস হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল খায়রুম।
অনুষ্ঠানে ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও শেরপুর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, শেরপুর জেলা হাসপাতালের কনসালটেন্ট সার্জারি ডা. মো. মিজানুর রহমান, শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ শেরপুর জেলা শাখার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ মো. নুরুল ইসলাম হিরো, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা ও মানবকল্যাণ সম্পাদক মো. শামীম হোসাইন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল প্রমুখ।
জেবি