দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫৫ বোতল ভারতীয় মদসহ হাসিবুল হাসান ইমন (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
এর আগে মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ইমন পৌরশহরের দক্ষিণ বাজার এলাকার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ওই এলাকার নজরুল ইসলামের বসতঘরে তল্লাশি করে ৫৫ বোতল ভারতীয় মদসহ হাসিবুল হাসান ইমনকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তার ইমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেবি