দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরা সদর উপজেলায় মো. তুহিন (২০) ও মো. সজিব হোসেন (২২) নামে দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এ সময় তাদের মোটরসাইকেল তল্লাশি করে ৩১টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
৩৩ বিজিবির সাতক্ষীরা ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানোনো হয়।
এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৈকারী সরদারপাড়া এলাকার সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারকালে দুই মোটরসাইকেলচালককে আটক করা হয়। এ সময় মোটরসাইকেল তল্লাশি করে ৩১টি সোনার বার উদ্ধার করা হয়।
চোরাকারবারিরা স্বর্ণের বারগুলো কৌশলে মোটরসাইকেলের চেসিস পাইপের ভেতরে বহন করছিলেন। উদ্ধার হওয়া স্বর্ণের ওজন সাত কেজি ৩৫৮ গ্রাম, যার মূল্য ছয় কোটি ৩০ লাখ ৮৬ হাজার টাকা।
আটকদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করে সোনার বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জেবি