দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাগেরহাটের ফকিরহাটে মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে অঙ্কিতা দাসের (৩) মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দোহাজারী গ্রামে এই ঘটনা ঘটে। অঙ্কিতা দাস দোহাজারী গ্রামের পলাশ দাসের মেয়ে।
ফকিরহাট থানা পুলিশ সূত্রে জানা যায়, মেয়ে অঙ্কিতা দাসকে নিয়ে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যান অনিতা দাস। গোসলের আগে পুকুরের পাড়ে দাঁড়িয়ে প্রতিবেশী এক নারীর সঙ্গে কথা বলছিলেন অনিতা। এসময় শিশু অঙ্কিতা পাশে দাঁড়িয়ে ছিল। কিছু সময় পর শিশুটিকে দেখতে না পেয়ে তার মা খুঁজতে থাকে। তখন পুকুরের পাশে একটি স্যান্ডেল পড়ে থাকতে দেখে অনিতা দাস পুকুরে নামেন। পানি থেকে অঙ্কিতাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহতেশাম নেছা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আলীমুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জেবি