দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনায় রাবেয়া খাতুন (২০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নগরীর আড়ংঘাটা এলাকায় ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে স্বজনরা জানিয়েছেন।
নিহত শিক্ষার্থী খুলনা পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী। রাবেয়া আড়ংঘাটা থানার তেলিগাতী বুচিতলার ইমরান আলীর মেয়ে।
জানা গেছে, ফাঁকা বাড়ি পেয়ে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেয় রাবেয়া। সকাল ১০টার পর স্বজনরা বাড়িতে এসে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখে। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করেছে।
চিরকুটে লেখা ছিল আমাকে মাফ করে দিও, তোমরা সবাই অনেক ভালো থেক। আমার লাশটা তাড়াতাড়ি দাফন করে দিও। দয়া করে আমার এই কাজের জন্য কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। এছাড়া এ কাজের জন্য কেউ দায়ী না বলেও উল্লেখ ছিল।
আড়ংঘাটা থানার ওসি ওয়াহিদুজ্জামান বলেন, নিহত রাবেয়ার মোবাইলের কল যাচাই-বাছাইসহ পুলিশ বিষয়টি তদন্ত করছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
আরএ