দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটে একটি সিএনজি পাম্পে গাড়িতে গ্যাস নেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এসময় আগুন ধরে দগ্ধ হয়েছেন ৯ জন।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় গাড়িতে গ্যাস দিতে গিয়ে কমপ্রোর কক্ষের একটি সেফটি বাল্ব বিস্ফোরণ ঘটে।
দগ্ধরা হলেন- রিপন (৩৪), লুৎফর (৩২), রুমেল (২৮), মিনহাজ (২৭), বাদল দাস (৪২), রামিম (১৮), রুমান (২৩), তারেক (৩০) ও মুহিন (৪৫)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তিন-চারজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জানা গেছে, সিলেট নগরে মিরাবাজারের বিরতি সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রল পাম্প বন্ধের সময়ও খোলা ছিল। সন্ধ্যা ৭টার দিকে ফিলিং স্টেশনটির কমপ্রেসার কক্ষের একটি সেফটি বাল্ব বিকট শব্দে বিস্ফোরিত হয়। এ সময় কমপ্রেসার মেশিনসহ আশপাশের যন্ত্রপাতিতে আগুন ধরে যায়। এতে ৯ জন মুহূর্তে দগ্ধ হন। আহতরা বিরতি ফিলিং স্টেশনের কর্মচারী ও তেল-গ্যাস নিতে আসা কয়েকজন।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সিলেট তালতলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
সিলেট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার বেলাল আহমদ বলেন, খবর পেয়ে আমরা দুটি ইউনিট দ্রুত ছুটে আসি এবং ১০-১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলতে হবে।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, বিস্ফোরণে ৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরএ