দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুঞ্জয় রায় (৩৮) নামে আরও এক ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে। মৃত্যুঞ্জয় যশোর জেলার মণিরামপুর প্রোরম রায়ের ছেলে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাতে তার মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় খুমেকে ২৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ৮৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এ নিয়ে খুমেকে ৯ জনসহ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে।
জেবি