• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • পাবনা
  • ঈশ্বরদী

‘চিকিৎসক থাকলে হয়তো দিপাকে বাঁচানো যেত’

দেশ টিভি ডেস্ক
  ০৫ সেপ্টেম্বর ২০২৩, ১৮:০৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পাবনার ঈশ্বরদীতে সন্তান প্রসবের আধা ঘণ্টা পর দিপা খাতুন (২০) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

দিপার পরিবারের দাবি, নার্সদের হাতে ডেলিভারির পরই মারা যান প্রসূতি। এ সময় হাসপাতালে কোনো চিকিৎসক ছিলেন না। চিকিৎসক থাকলে হয়তো তাকে বাঁচানো যেতো।

মৃত দিপা খাতুন উপজেলার চর সাহাপুর গ্রামের সজিব হোসেনের স্ত্রী ও জয়নগর মধ্যপাড়া এলাকার রেজাউল করিম টিপুর মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৩টার দিকে দিপার প্রসব বেদনা উঠলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে স্বাভাবিক ডেলিভারিতে দিপা খাতুন একটি ছেলেসন্তান জন্ম দেন। প্রসবের সময় নবজাতক এবং দিপা উভয়ই সুস্থ ছিলেন। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ দিপার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিডওয়াইফ (ডেলিভারির স্পেশাল নার্স) দিব্বা ভারতী বলেন, দিপার শরীরে রক্তের পরিমাণ অনেক কম ছিল। এটি তার রক্ত পরীক্ষার রিপোর্টে দেখেছি। তবে রক্ত কম থাকার কারণে তার কোনো সমস্যা হয়নি। তার স্বাভাবিক ডেলিভারি হয়েছে। সন্তান প্রসবের আধা ঘণ্টা পর দিপার মৃত্যু হয়েছে। তার শরীরে অন্য কোনো সমস্যার কারণে মৃত্যু হতে পারে।

তবে দিপার স্বামী সজীব হোসেন বলেন, দিপার স্বাভাবিক ডেলিভারির পর মৃত্যু হয়েছে। তার শরীরের রক্তের পরিমাণ কম ছিল তা আগেই ডাক্তার বলেছিলেন। কিন্তু সে মারা যেতে পারে এটি ভাবিনি। তার ডেলিভারির সময় নার্সরা থাকলেও কোনো চিকিৎসক ছিলেন না। চিকিৎসক থাকলে হয়তো তাকে বাঁচানো যেতো।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম বলেন, রক্তশূন্যতার জন্য প্রসূতি দিপা খাতুনের মৃত্যু হয়নি। অনেক সময় প্রসূতির হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগ থাকে। সন্তান প্রসবের সময় এ রোগের কারণে প্রসূতির মৃত্যু হয়। দিপার মৃত্যুও এ কারণে হতে পারে।

দিপার ডেলিভারির সময় চিকিৎসক না থাকা প্রসঙ্গে তিনি বলেন, প্রতিদিন হাসপাতালে ৪-৫টি নরমাল ডেলিভারি হয়। এসব ডেলিভারি সবই মিডওয়াইফরা (স্পেশাল নার্স) করে থাকেন। তারা এ বিষয়ে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। এ সময় চিকিৎসকের কোনো প্রয়োজন হয় না।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, দিপার মৃত্যুর বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখব।

জেবি

  • পাবনা
  • ঈশ্বরদী
  • মৃত্যু
  • প্রসূতি
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে আহত স্বামীর মৃত্যু, দগ্ধ স্ত্রী-সন্তান
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় ৩ গাড়ি ভাঙচুর-আগুন
ফেনীতে আগুনে ঝলসে যাওয়ার ৫ দিন পর কলেজছাত্রীর মৃত্যু
ফেনীতে আগুনে ঝলসে যাওয়ার ৫ দিন পর কলেজছাত্রীর মৃত্যু
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।