দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগরে ধানখেতে কাজ করার সময় বজ্রাঘাতে মো. আব্দুল আজিজ গাজী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পূর্ব-কৈখালী গ্রামে এ ঘটনা ঘটে। আজিজ গাজী উপজেলার কৈখালী ইউনিয়নের পূর্ব-কৈখালী গ্রামের মৃত বাহার আলী গাজীর ছেলে।
কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, আজিজ গাজী দুপুরের পর নিজের ধানখেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই আব্দুল আজিজ গাজী মারা যান।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জেবি