দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরে ট্রেনে কাটা পড়ো চাচা-ভাতিজা নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ সেপ্টম্বর) বেলা ১২টার দিকে সদরের ধোপাখোলা বাউলকান্দা এলাকায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে ওই ঘটনা ঘটেছে। পরে যশোর রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহতরা হলেন ধোপাখোলা এলাকার মৃত আনোয়ার বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (৫৫) ও একই এলাকার মনিরুল ইসলামের ১৬ মাসের ছেলে মোহাম্মদ ইউসুফ। নিহতরা সম্পর্কে চাচা ভাতিজা।
যশোর রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানিয়েছেন, যশোর সদরের ধোপাখোলা বাউলকান্দা এলাকায় বেনাপোল টু যশোর রেললাইন। রেললাইনের পাশে নিহতের বাড়ি।
বেলা ১২টার দিকে রেললাইনের পাশে ইউসুফ নামে ১৬ মাস বয়সী শিশু খেলা করছিলেন। এমন সময়ে বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনটি এসে যায়। এসময় ছোট্ট শিশুকে তার চাচা আমিরুল বাঁচাতে গেলে তিনি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে মারা যান। শিশুটিকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জেবি