দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫২তম শাহাদৎবার্ষিকী নড়াইলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকালে বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের আয়োজনে নূর মোহাম্মদ নগরে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিলো, পবিত্র কুরআনখানি, শোভাযাত্রা, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান, কুইজ প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া মাহফিল।
জেলা প্রশাসক ও বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্টের সভাপতি মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ ট্রাস্ট্রের সদস্য সচিব আঁজিজুর রহমান ভূঁইয়া, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছেলে মোস্তফা কামাল প্রমুখ।
জেবি