দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সড়কে টিকটক করতে গিয়ে অটোরিকশার ধাক্কায় নুর মোহাম্মদ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কর্নগোপ-গন্ধর্বপুর সড়কে এ ঘটনা ঘটে।
নিহত নুর মোহাম্মদ সিলেট এয়ারপোর্ট এলাকার বড়ৈকান্দি গ্রামের হারেছ মিয়ার ছেলে। সে উপজেলার কর্নগোপ এলাকার একটি স্পিনিং মিলের শ্রমিক ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কারখানার কাজ শেষ করে রাতে কর্নগোপ-গন্ধর্বপুর সড়কের কর্নগোপ এলাকায় সড়কে টিকটক করছিল কিশোর নুর মোহাম্মদ। এসময় অসাবধানতাবশত মাঝ রাস্তায় চলে এলে একটি অটোরিকশার সঙ্গে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।
আরএ