দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নের কাজাগ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের আলামিনের ছেলে রিয়াদ হোসেন (৭) ও ইজাজুলের ছেলে মো. হাসান (৭)। তারা চাচাতো-জেঠাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করে লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আলামিন বিপ্লব বলেন, ওই দুই শিশু স্কুল থেকে ফিরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলাধুলা করতে যায়। খেলাধুলা করার একপর্যায়ে পুকুরের পানিতে ডুবে যায়। ঘন্টাখানেক পর তাদের পানিতে ভাসতে দেখে পুকুর থেকে তুলে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশু মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এইউ