দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুতায়িত হয়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন লোকমান মিয়া (২৯), আমজাদ (১৮) ও শরীফ (১৫)। তাদের মধ্যে লোকমান ও আমজাদের বাড়ি সরাইল উপজোলার সদর ইউনিয়নের নিজসরাইল এবং শরীফের বাড়ি জিলকুদার পাড়া গ্রামে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, দুপুরে নির্মাণ শ্রমিক লোকমান তার দুই সহযোগী আমজাদ ও শরীফকে নিয়ে তেরকান্দা গ্রামের বরকত আলীর বাড়িতে নির্মাণাধীন সীমানা প্রাচীরে রডের কাজ করছিলেন। এসময় বিদ্যুতের তার রডে জড়িয়ে গেলে তারা তিনজনই বিদ্যুতায়িত হন। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি।
এইউ