• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • সিরাজগঞ্জ

ইউজিসির এপিএ মূল্যায়নে ছয় ধাপ এগিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

সায়েম উদ্দিন, সিরাজগঞ্জ
  ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
নিজস্ব ছবি
নিজস্ব ছবি

২০২২-২৩ শিক্ষাবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নের ফলাফল প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এতে দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ৭৫ দশমিক ৯৮ পেয়ে ২৩তম স্থান লাভ করেছে বিশ্বকবির নামে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। গত বছর ৫৬ দশমিক ৫৮ পয়েন্ট অর্জন করেছিল বিশ্ববিদ্যালয়টি। এ বছর ১৯ দশমিক ৪০ পয়েন্ট বেশি পেয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইউজিসির সচিবালয় এবং প্রশাসন বিভাগের সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত বছর ওয়েবোমেট্রিক্সের র‍্যাংক অনুযায়ী নবীন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দ্বিতীয় স্থানে অবস্থান করেছিল। আশা করা যায় এবারের র‍্যাংকিংয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পুরোনো বিশ্ববিদ্যালয়গুলোকেও টপকে সামনের দিকে এগিয়ে যাবে। এছাড়া ২০২২-২৩ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছ তালিকাভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ভর্তি পরীক্ষার্থীদের পছন্দের শীর্ষে ছিল রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অবকাঠামো না থাকলেও শ্রেণিকক্ষভিত্তিক পাঠদানের পাশাপাশি শিল্প-সাহিত্য-সংস্কৃতি চর্চার ধারায় অনেক বিশ্ববিদ্যালয়ের চেয়ে এগিয়ে রয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালের জুন মাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সফলভাবে প্রথম আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষিত নিয়ে গবেষণার প্রবণতা এবং আগ্রহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আজকের অবস্থানে নিয়ে এসেছে বলে মন্তব্য করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জাবেদ ইকবাল।

২০২১ সালের ৮ ডিসেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করেন খ্যাতিমান শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. মো. শাহ্ আজম। তার সুযোগ্য নেতৃত্ব, নিরলস পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তাশক্তির মাধ্যমে একদল তরুণ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একত্রিত প্রচেষ্টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এপিএ’তে বিভিন্ন সূচকে পূর্বের তুলনায় অগ্রসরমান হয়েছে বলে মন্তব্য করেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান।

রোববার (৩ সেপ্টেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৫টি বিভাগে প্রথমবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের অভিষেক সম্পন্ন হয়েছে। নবীন শিক্ষার্থীদের আগমনে বিশ্ববিদ্যালয়জুড়ে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে বাংলা বিভাগের নবীন শিক্ষার্থী আকলিমা খাতুন বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সাংস্কৃতিক মনায় নিজেকে প্রভাবিত করার সুযোগ পেয়ে আমি আনন্দিত বোধ করছি। ওরিয়েন্টশনের দিনে বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক কর্মকাণ্ড দেখে আমি খুবই উচ্ছ্বসিত ও বাংলা বিভাগের শিক্ষার্থী হিসেবে আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে আমার পছন্দের তালিকায় অগ্রাধিকার দিয়েছি কারণ এখানে সাংস্কৃতিক ধারায় সাহিত্য শেখানো হয়।

সমাজবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ বলেন, আমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে গর্ববোধ করছি। বিভাগে প্রথম দিনে ক্লাস করতে পেরে মনে হয়েছে এখানে শিক্ষাবান্ধব পরিবেশ পাব। এই বিশ্ববিদ্যালয়ে নিজেকে দেখে আনন্দ পাচ্ছি। ইউজিসির এপিএ মূল্যায়নে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ছয় ধাপ এগিয়ে যাওয়াতে তারা উচ্ছ্বাস প্রকাশ করেন।

এপিএ মূল্যায়নের বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, বিশ্ববিদ্যালয়টির অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমাদের শিক্ষকেরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন, যেন কবিগুরুর নামের প্রতি সুবিচার করা সম্ভব হয়। আমাদের এ অর্জন নিঃসন্দেহে আমাদেরকে উন্নয়নের যাত্রা অব্যাহত রাখতে অনুপ্রেরণা দেবে। তবে আমরা গভীরভাবে বিশ্বাস করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন বাস্তবায়নের জন্য তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন, আমরা তা বাস্তবে রূপদান করতে সমর্থ হব। আমরা আশা করি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় খুব দ্রুত বাংলাদেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিজের জায়গা করে নিতে সক্ষম হবে।

এইউ

  • রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
  • দেশ টিভি সংবাদ
  • বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)
  • deshtv
  • desh tv news
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।