দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজার এলাকায় বিল্লাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের ইটের আঘাতে মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সে ভাটই আদর্শ পাড়ার নুর ইসলামের ছেলে। নিহত বিল্লাল ভারতের বেঙ্গালুরুতে মুদি দোকানের ব্যবসা করতেন।
স্থানীয়রা জানায়, আগের কোনো একটি ঘটনা নিয়ে বিরোধের জেরে গত শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সোহাগ, শাকিলসহ কয়েকজন বিল্লাল হোসেনের বাড়িতে ইট নিক্ষেপ করে। বিষয়টি জানতে পেরে বিল্লাল হোসেন ভারতের বেঙ্গালুরু থেকে গতকাল বাড়িতে এসে সন্ধ্যায় ১০-১২ জনকে সঙ্গে নিয়ে সোহাগ ও শাকিলের বাড়িতে ইটপাটপকেল নিক্ষেপ করে। এতে সোহাগ ও শাকিলের পরিবারের সদস্যরা তা প্রতিরোধের চেষ্টা করে।
সেসময় বিল্লাল অসুস্থ হয়ে পড়লে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকায় নেওয়ার পথে আরও বেশি অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম জানান, আমাদের ধারণা তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তবে যেহেতু বিল্লালের পরিবারের দাবি প্রতিপক্ষের আঘাতে তার মৃত্যু হয়েছে। তাই মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য মৃতদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এইউ