দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুর উপজেলায় আওয়ামী লীগ নেতা ওসমান গনিকে কুপিয়ে ও হাত পায়ের রগ কেটে হত্যার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২ সেপ্টেম্বর) রাতে নিহত ওসমান গনির ভাই কুতুব উদ্দিন ২৫ জনকে আসামি করে মামলা করেন।
ওসমান গনি কদিমচিলান ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল হোসেন জানান, রোববার সকাল সাড়ে সাতটার দিকে বাড়ি থেকে বের হয়ে চা খেতে যান ওসমান গনি। ওই সময় কয়েকজন ধারালো অস্ত্র হাতে চায়ের দোকানে গিয়ে ওসমানকে এলোপাতাড়ি কুপিয়ে পায়ের ও হাতের রগ কেটে দেন। পরে তার মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত তাকে কোপাতে থাকেন তারা।
তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত ওসমান গনি কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক হত্যা মামলার প্রধান অভিযুক্ত ছিলেন। সম্প্রতি তিনি জামিন নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। এরই জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
আরএ