দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলে একটি ভবন থেকে খাদিজা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। রোববার (২ সেপ্টেম্বর) রাতে হেলাল মিয়ার ছয়তলা বাসার তৃতীয় তলা থেকে এ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
নিহত খাদিজা কালিহাতী উপজেলার দুর্গাপুরের নুরুল হকের মেয়ে।
স্থানীয়রা জানান, রাশেদুলকে গোপনে বিয়ে করেছিলেন খাদিজা। তারা একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন। ওই ফ্ল্যাটেই থাকতেন নিপা নামে খাদিজার এক বান্ধবী। তবে খাদিজার মৃত্যুর পর থেকে রাশেদুল ও নিপার কোনো খোঁজ নেই।
পাশের কক্ষের নার্গিস বেগম বলেন, নিহত খাদিজা বেগম ও তার স্বামী রাশেদুল ইসলাম এখানে ভাড়া থাকতেন। সর্বশেষ গত বৃহস্পতিবার খাদিজার সঙ্গে কথা বলে আমি গ্রামের বাড়ি চলে যাই। বাসার প্রধান ফটক খোলা থাকায় বাসার মালিক আমাকে ফোন করে বিষয়টি জানতে চান। পরে আমি বাসার মালিক হেলাল মিয়াকে খাদিজা ও তার স্বামী এবং খাদিজার ভাড়াটিয়া নিপার সঙ্গে যোগাযোগ করতে বলি।
তিনি আরও বলেন, বাসার মালিক পরে খাদিজার কক্ষের সামনে গিয়ে তার লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। কয়েক দিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল বলেও তিনি জানান।
সদর থানার ওসি আবু ছালাম মিয়া জানান, খবর পাওয়ার পর খাদিজার লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার পায়ের রগ কেটে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরএ