দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত ফণা তুলেছে। এই ফণা ছোবল মারার আগেই তাকে ধ্বংস করে দিতে হবে, এটাই আমাদের অঙ্গীকার।
রোববার (২ সেপ্টেম্বর) বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউট মাঠে জাতীয় শোক দিবসের আলোচনায় সভায় তিনি এ কথা বলেন।
আ জ ম নাছির বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে। কোনো রক্তচক্ষুকে ভয় করে না আওয়ামী লীগ। কাজেই আত্মতুষ্টিতে না ভুগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে পরীক্ষিত নেতাকর্মী হিসেবে রাজপথে একযোগে কাজ করতে হবে।
সাবেক এই মেয়র বলেন, প্রধানমন্ত্রী সংবিধান সম্মতভাবে দেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে চান। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ইস্যু প্রধানমন্ত্রীর পদত্যাগ ও সংসদ ভেঙে দেওয়ার বিষয়গুলো অসাংবিধানিক। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আমরা রাজপথে আছি। এই রাজপথ দেশ ও স্বাধীনতা বিরোধীর হাতে বেদখল হতে দিতে পারি না।
আরএ