দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পুকুরে ও নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ২শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাজিদুর রাজ্জাক সাজু (১০) রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের বেলতলী পদমপুর এলাকার আব্দুল আলিমের ছেলে এবং মো. রাজু (২০) রাণীশংকৈল উপজেরার পূর্ব বনগাঁও কাঁলুগা এলাকার সইদুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল।
পরিবারের বরাত দিয়ে গুলফামুল ইসলাম মন্ডল বলেন, রোববার দুপুরে সাজিদুর রাজ্জাক সাজু ও তার চাচাতো ভাই বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে নদীর গভীর পানিতে তলিয়ে যায় সাজু। এ সময় সঙ্গে থাকা চাচাতো ভাইয়ের চিৎকারে স্থানীয়রা ছুটে আসে। নদীতে খোঁজাখুঁজির পর সাজু'র মরদেহ উদ্ধার করা হয়।
অপরদিকে চার বন্ধুর সঙ্গে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় রাজু। গোসল করার একপর্যায়ে সে পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। এসময় সঙ্গে থাকা বন্ধুরা চিৎকার করলে স্থানীয়রা খোঁজাখুঁজি করে রাজুকে উদ্ধার করেন। পরে তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। ওসি গুলফামুল ইসলাম মন্ডল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। পরিবারের সদস্যদের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এফএইচ