দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা নগরীর বাদুরতলা,কান্দিরপাড়, টাওয়ার হাসপাতাল এবং সদর হাসপাতাল রোড এলাকায় বিশেষ তদারকি অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় চার প্রতিষ্ঠানকে জরিমান করা হয়েছে।
রোববার (৩ সেপ্টেম্বর) এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে এলাকার ডাব বিক্রির দোকান, হোটেল ও ফার্মেসিতে তদারকি কার্যক্রম চালানো হয়েছে। ভোক্তা অধিকার বিরোধী নানা কর্মকাণ্ডের অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদের সতর্ক করা হয়েছে।
সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জেলা স্যানিটারি ইন্সপেক্টর ইসরাইল হোসেন এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
জেডএ