দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নে প্রাইভেটকার পুকুরে পড়ে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ রয়েছেন।
রোববার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
তবে নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, প্রাইভেটকারটি ধনুটের দিকে যাচ্ছিল তাই মূল সড়ক ব্যবহার না করে তারা এই আঞ্চলিক সড়কে আসেন। গাড়িটির গতি বেশি থাকায় এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় গাড়িটি পুকুরে পড়ে গেলে গাড়ির দরজা বন্ধ থাকায় দুজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা প্রাইভেটকারটিতে রশি লাগিয়ে পুকুরের পাড়ে এনে ওই দুজনের মরদেহ বের করেন।
এ বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ নাদির হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানান, তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হতে পারিনি আমরা। পরিবার খোঁজ পেলে তা জানা যাবে। তবে দুর্ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখা হবে।
জেডএ