দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদক ব্যবসায়ের সাথে জড়িত পলাশ মোল্যা (৩৫) ও নিলু মোল্যা(৩০) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) লোহাগড়ার শালনগর ইউনিয়নের রামকান্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা পলাশ মোল্যা লোহাগড়া উপজেলার রামকান্তপুর গ্রামের কাউছার মোল্যার ছেলে এবং নিলু মোল্যা একই গ্রামের মৃত জবু মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে লোহাগডা থানার এসআই রবিউল ইসলাম ও এএসআই সাকের আলীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ৩০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এফএইচ