দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গ্যাসের দাবিতে ফুঁসে উঠেছে ভোলাবাসী। দাবি আদায়ে এবার আন্দোলনে নেমেছেন তারা। একের পর এক আন্দোলন করছে নাগরিক আন্দোলন কমিটি। এরই ধারাবাহিকতায় ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ দেয়ার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ভোলার মানুষ।
রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির ব্যানারে ভোলা প্রেসক্লাব চত্বরে এ আন্দোলন করে।
এসময় দক্ষিণাঞ্চল নাগরিক আন্দোলন কমিটির আহ্বায়ক মোবাশ্বির উল্যাহ চৌধূরী ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তীসহ অন্যরা বক্তব্য রাখেন।
আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, আজকের ভোলা সম্পাদক মু. শওকাত হোসেন, এসএম বাহাউদ্দিন প্রমুখ।
বক্তারা অগ্রাধিকার ভিত্তিতে দক্ষিণাঞ্চলের উন্নয়নে ভোলার গ্যাস ব্যবহার ও ইন্ট্রাকোর সঙ্গে গ্যাস বিক্রির চুক্তি বাতিলের দাবি জানান। পরে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে একটি মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
উল্লেখ্য, ১৯৯৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৮ বছরে ভোলায় আলাদা ৩টি গ্যাসক্ষেত্র আবিস্কৃত হলেও গ্যাসের সুবিধা বঞ্চিত এ জেলার মানুষ। আর তাই বরিশাল বিভাগসহ দক্ষিণাঞ্চলের ৯ জেলার মানুষ দক্ষিণাঞ্চলের উন্নয়নে গ্যাসের দাবিতে ফুঁসে উঠেছেন।
এইউ