দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জিআর, সিআর ও নিয়মিত মামলাসহ মাদক বিক্রেতা-সেবনকারীসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় পুলিশ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ৭, নাগেশ্বরী ৩, চিলমারী ২ জন ও সিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম ৩, রাজারহাট ২, উলিপুর ১, নাগেশ্বরী ১, ভূরুঙ্গামারী ১, চিলমারী ১, রৌমারীতে ২ জনকে গেপ্তার করেছে। নিয়মিত মামলায় গ্রেপ্তার নাগেশ্বরী ২ ও চিলমারীতে ৫ জন এবং সিআর সাজা ওয়ারেন্ট মূলে নাগেশ্বরী ৬, চিলমারী ১ জনসহ মোট ৩৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধে ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধের সঙ্গে সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।
এইউ