দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি আব্দুছ ছালাম (৭২) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
২৫০ শয্যাবিশিষ্ট শেরপুর জেলা হাসপাতালে শনিবার (২ সেপ্টেম্বর) রাত ৯টার সময় চিকিৎসাধীন অবস্থায় বিএনপির এ নেতার মৃত্যু হয়। তিনি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
এর আগে তিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সভাপতিসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।
বিএনপি নেতা আব্দুছ ছালামের মৃত্যুতে শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল, সাধারণ সম্পাদক আলহাজ হযরত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা গভীর শোক প্রকাশ করছেন।
তারা বলেন, প্রবীণ নেতা আব্দুস ছালামের মৃত্যুতে বিএনপি ও ঝিনাইগাতীবাসীর অপূরনীয় ক্ষতি হলো। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
মরহুমের নামাজে জানাজা রবিবার (৩ সেপ্টেম্বর) বেলা আড়াইটায় উপজেলার শালচূড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার গ্রামের বাড়ি শালচূড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
এইউ