দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের গুরুদাসপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ইছারুদ্দিন ইছা নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
রোববার (৩ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার খুবজিপুর ইউনিয়নের চরপিপলা গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইছারুদ্দিন ইছা চরপিপলা গ্রামের মৃত জিতু মোল্লার ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনোরুজ্জামান জানান, শিশুটির বাবা মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করে চলে যায়। এরপর থেকেই শিশুটি তার নানী সুরাইয়া বেগমের কাছেই থাকে এবং শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণিতে পড়াশুনা করে আসছে।
গতকাল শনিবার সন্ধ্যার দিকে শিশুটি তার ঘরে ঘুমিয়ে থাকায় তার নানী বাড়ির বাইরে যায়। এ সময় প্রতিবেশী ইছারুদ্দিন ইছা শিশুটির ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটি চিৎকার করলে পালিয়ে যায় বৃদ্ধ ইছারুদ্দিন ইছা। শিশুটির চিৎকারে অন্য প্রতিবেশীরা এগিয়ে আসলে ঘটনাটি সবাইকে ঘটনাটি বলে দেয়। পরে রাতেই ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন শিশুটির নানী সুরাইয়া বেগম। মামলা দায়ের পর পুলিশ ভোর রাতে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। আজ রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেবি