দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোর শহরের বড় বাজারের পাশে ভৈরব নদ থেকে এক হকারের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়রা ভাসমান অবস্থায় মৃতদেহটি দেখতে পেয়ে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
মৃত শুকুর আলী (২২) যশোর শহরের শেখহাটি বাবলাতলা এলাকার সিদ্দিক শেখের ছেলে।
নিহতের বাবা সিদ্দিক শেখ জানান, তার ছেলে শুকুর আলী ভ্যানে করে ব্রাশ, কলমসহ বিভিন্ন সামগ্রী বিক্রি করে। তিনি শুনেছেন শুক্রবার রাতে শহরের দড়াটানা মোড়ে কতিপয় লোক তাকে ধাওয়া করে। এরপর সে রাতে আর বাড়ি ফেরেনি। শনিবার সকাল থেকে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। রোববার সকালে কাঠেরপুলে এলাকায় লাশ উদ্ধারের খবর শুনে তিনি ঘটনাস্থলে এসে শুকুর আলীর লাশ শনাক্ত করেন।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান জানান, স্থানীয়দের কাছে নদীতে লাশ ভাসার খবর জানতে পেরে তারা ঘটনাস্থলে যান। এরপর শুকুর আলী নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা জানার জন্য লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
জেবি