দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। শনিবার (২ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী থানাধীন রাঙ্গাচর এলাকার সালেহ আহম্মেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন মনির আলমের ছেলে রিয়াদ (১৬), নূর আলমের ছেলে নাঈমা (১২) ও জানে আলমের মেয়ে রাধিকা (১৫)। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আশেক বলেন, কর্ণফুলী এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাদের হাসপাতালের ৩৬ নম্বর বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জেবি