দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গত তিন দশকের পথ পরিক্রমায় ম্রো তরুণ- তরুণীরা জ্ঞান অন্বেষণে মনোযোগ দিয়েছে। এখন দুর্গম এলাকার ম্রো ছেলেমেয়েরা কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়ছে। এসব শিক্ষার্থীদের উদ্দেশ্য করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, কর্ম ও মানবতা মানুষের বড় ধর্ম। কর্ম মানুষকে বাঁচিয়ে রাখে। তাই নতুন প্রজম্মকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ এবং নিজ জাতিগোষ্ঠীর উন্নয়নে অবদান রাখতে হবে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা পরিষদ হলরুমে আয়োজিত ‘বাংলাদেশ ম্রো ছাত্র সম্মেলনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘ম্রো ছাত্ররা এগিয়ে চলো, শিক্ষা ও প্রগতির সাথে’ এই স্লোগানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ ম্রো স্টুডেন্ট এসোসিয়েশন সভাপতি চ্যং লক ম্রো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম, জেলা পরিষদ সদস্য ও লেখক সিং ইয়ং ম্রো পারিং ম্রো হেডম্যান, টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়ং ম্রো, কাইংওয়াই ম্রো, কুরুকপাতা ইউপি চেয়ারম্যান ক্রাতপুং ম্রো, সুয়ালক ইউপির সাবেক চেয়ারম্যান ও ম্রো নেতা রাংলাই ম্রো, থানচি সদর ইউপি চেয়ারম্যান অংপ্রু ম্রো।
এইউ