দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল মতিন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন দেখে বর্তমান সরকারের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারীরা দেশের উন্নয়নকে পিছিয়ে রাখার জন্য এখন বিদেশিদের আশ্রয় খুঁজছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনার আটপাড়া উপজেলার সেতুর বাজারে জয় বাংলা ঐক্য পরিষদের আয়োজনে এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামায়াতের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ দেশে এত উন্নয়ন হলে তো আর দেশের মানুষ এতিমের সম্পদ চুরি করা বেগম খালেদা জিয়াকে ভোট দেবে না। অ্যাডভোকেট আব্দুল মতিন এসময় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তৃণমূলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পক্ষে কাজ করার আহবান জানান। সংগঠনের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ নেতা ও সংগঠনের নেতাকর্মী বক্তব্য রাখেন।
এইউ