দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উন্নত প্রযুক্তি ব্যবহার করে লাশ উদ্ধারের ৬ ঘন্টা পর মাত্র ৪৫ মিনিটের চেষ্টায় অজ্ঞাত লাশের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। যশোর ক্রাইম সিন টিমের সহায়তায় প্রাপ্ত লাশের পরিচয় শনাক্তকরণ সম্ভব হয়েছে।
অজ্ঞাত ব্যক্তির নাম মো. লিটন (শেখ ৪১)। তিনি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার নিজদেবপুর গ্রামের মো. মুজিবুর রহমান ও মাফুজা বেগম দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নড়াইলের লোহাগড়া থানাধীন বাজার সংলগ্ন নবগঙ্গা নদীর ওপর নির্মিত ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন শনিবার বলেন, লোহাগড়া বাজার সংলগ্ন নবগঙ্গা নদীর ওপর নির্মিত ব্রিজের নিচে থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ইতোমধ্যে লাশের পরিচয় শনাক্ত হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে লাশের মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।
এইউ