• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • পাবনা

জমি দখলে নিতে গুলিবর্ষণ, পাবনা চেম্বার পরিচালক আটক

দেশ টিভি ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৩৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

পাবনা শহরের রূপকথার সড়কে জমি নিয়ে বিরোধে গোলাগুলি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলের এ ঘটনায় স্বাগতম চাইনিজ রেস্টুরেন্টের মালিক ও চেম্বার অব কমার্সের পরিচালক সাজ্জাদ হোসেন বাচ্চুকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাবনার মধ্য শহরের রূপকথা সড়কের মধুমিতা হোটেলের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছিল স্বাগতম চাইনিজের মালিক সাজ্জাদ হোসেন বাচ্চু ও প্রয়াত আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী হাজী শরিফের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, মধুমিতা হোটেলের জায়গাটি প্রায় ১২ বছরের বেশি সময় হাজী শরিফের দখলে ছিল। কিছুদিন আগে হাজী শরিফ মারা গেলে জায়গাটি বাচ্চু জোরপূর্বক দখলে নিতে নানা কৌশলের আশ্রয় নেন।

সম্প্রতি ঝড়ে দোকানটি ক্ষতিগ্রস্ত হলে হাজী শরিফের পরিবার সেখানে নতুন স্থাপনা তৈরির উদ্যোগ নেয়। তখন থেকেই ভয়ভীতি দেখিয়ে কাজ বন্ধের চেষ্টা করেন বাচ্চু। আইনগত বাধা না থাকায় শুক্রবার বিকেল ৫টার দিকে হাজী শরিফের স্বজনরা সেখানে নির্মাণ কাজ শুরু করলে, হঠাৎ করেই দোনালা বন্দুক দিয়ে গুলি ছুঁড়তে শুরু করেন বাচ্চু। গুলিতে রূপকথা সিনেমা হল, রূপকথার কাব্য রেস্টুরেন্টের দেয়ালের কাঁচ ক্ষতিগ্রস্ত হয়। এসময় আতঙ্কে দিগ্বিদিক ছুটাছুটি শুরু করেন নির্মাণ শ্রমিকসহ আশেপাশের দোকানিরা।

অতর্কিত গুলি বর্ষণের ঘটনায় হাজী শরীফের স্বজন ও স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষুব্ধ হয়ে বাচ্চুকে ধাওয়া দিলে তিনি স্বাগতম রেস্টুরেন্টের ভেতর ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় ব্যবসায়ী বাচ্চুকে।

হাজী শরিফের ভাই রবিউল ইসলাম বলেন, মধুমিতা হোটেলের জায়গাটি আমার ভাইয়ের। আমাদের বৈধ কাগজপত্রসহ দখল স্বত্ব রয়েছে। সম্প্রতি দোকানের সংস্কার কাজ শুরু করলে বাচ্চু কাজ বন্ধ করে জায়গাটি দখলের চেষ্টা করেন। আমরা তাকে বারবার দলিলপত্র নিয়ে বসার কথা বললেও তিনি তাতে রাজি না হয়ে সময়ক্ষেপণ করার চেষ্টা করেন। পরে শুক্রবার আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়ে দোকানের সংস্কার কাজ শুরু করলে তিনি প্রথমে রাজমিস্ত্রিদের ও পরে আমাদের দিকে বন্দুক তাক করে তেড়ে এসে গুলি করতে শুরু করেন।

রূপকথা সিনেমা হলের কর্মচারী আশিক জানান, বিকেলে আমি সিনেমা হলে কাজ করছিলাম। হঠাৎ চেঁচামেচির শব্দে জানালা দিয়ে উঁকি দিতেই হট্টগোল দেখি। বাচ্চু সাহেব নিজ হাতে বন্দুক নিয়ে এলোপাথাড়ি গুলি করতে থাকেন। আমাদের সিনেমা হলের দেয়ালেও গুলি লেগেছে। একটুর জন্য আমার শরীরে লাগেনি।

মধুমিতা হোটেলের পরিচালক বলেন, আমি দীর্ঘ ১২ বছর হাজী শরিফের দোকান ভাড়া নিয়ে ব্যবসা করছি। কিন্তু বাচ্চু সাহেব তা দখলে নিতে চেষ্টা করছেন। আজ তিনি গুলি করেছেন। আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।

রূপকথা সিনেমা হলের পক্ষে জনসংযোগ কর্মকর্তা ফয়সাল মোর্শেদ টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে, এর জন্য আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় মামলা করব। আমাদের কফিশপের লোকজন ভয়ে এদিক সেদিক পালিয়ে জীবন রক্ষা করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, বিরোধপূর্ণ জমিটি নিয়ে আদালতে মামলা চলছে। বাচ্চু সাহেব দাম্ভিকতার দাপট দেখাতে গুলি করেছেন। আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। ভুক্তভোগীরা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ ঘটনায় রূপকথার গলি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেবি

  • পাবনা
  • গুলি
  • জমি
  • আটক
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
পরিত্যক্ত জমি থেকে শিশুর মরদেহ উদ্ধার
টেক্সাসে গুলি করে ঢাবির সাবেক শিক্ষার্থীকে হত্যা
টেক্সাসে গুলি করে ঢাবির সাবেক শিক্ষার্থীকে হত্যা
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর
চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ হস্তান্তর
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।