দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিদ্যুৎস্পর্শে মামা ও ভাগনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের বড় হযরতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের মৃত মমদেল হোসেনের ছেলে মজমুল হোসেন (৩৪) ও মো. শাহজাহান মিয়ার ছেলে বুলু মিয়া (২৮)। সম্পর্কে তারা মামা ও ভাগনে।
এলাকাবাসীর বরাতে বড় হযরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন মিয়া জানান, শুক্রবার কোনো এক সময় শাহজাহান মিয়ার বাড়ির পাশে নির্মাণাধীন দোকানের সামনে জমে থাকা পানিতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে ছিল। বিকেলে ওই দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় নিজের অজান্তে ওই পানিতে পা রাখা মাত্রই বিদ্যুৎস্পর্শে হয় বুলু মিয়া। তাকে উদ্ধারের জন্য মামা মজমুল এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে দুজনেই মারা যান।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, অসাবধাণতার কারণে ভাগনে বিদ্যুতায়িত হলে মামা মজমুল হক এগিয়ে যান। তিনিও বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।
আরএ