দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ এখন ক্ষমতা হারানোর আতঙ্কে আছেন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি বলেন, তাদের পায়ের তলায় মাটি নেই।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দা বাসস্ট্যান্ডসংলগ্ন আভার মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, অচিরেই আন্দোলনের মাধ্যমে এই ভোটচোর সরকারকে বিদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে। আমরা কিছুতেই ভয় পাইনি। টেকনাফ থেকে তেতুলিয়া শহীদ জিয়ার সৈনিকেরা আছেন। আমাদের জেলের ভয় দেখিয়ে লাভ নেই। দেশের এত মানুষকে আটকানোর জেলখানা এদেশে তৈরি হয়নি।
বিএনপির এ নেত্রী বলেন, বেগম খালেদা জিয়া একটি মিথ্যা মামলায় দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় কারাগারে আছেন। অথচ এক/এগারোর সময় বর্তমান প্রধানমন্ত্রীর নামে যে দুর্নীতির মামলা ছিল, তা তিনি প্রধানমন্ত্রী হওয়ার সাথে সাথে গায়েব হয়ে গেল। তাকে একদিনের জন্যও কোর্টে যেতে হয়নি। অথচ আমাদের হাজার হাজার নেতাকর্মীদের প্রত্যেকদিন কোর্টে হাজিরা দিতে হয়।
সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি হাবিবুর রহমান। সভা শেষে শামা ওবায়েদের নেতৃত্বে একটা বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আরএ