দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় অজ্ঞাতনামা এক ব্যক্তির (৫০) লাশ উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লোহাগড়া বাজার সংলগ্ন ব্রিজের নিচ থেকে ওই অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লোহাগড়া থানাধীন বাজার সংলগ্ন ব্রিজের নিচে অজ্ঞাত এক ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হয়। পরে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জেবি