দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরে মাদরাসার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আব্দুল্লাহ নামে এক মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ওই ছাত্রীর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে উপজেলার যাত্রাপুর ইউনিয়নের নিজ গ্রাম সিংহারিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত আব্দুল্লাহ (৪০) সিংহারিয়া গ্রামের মৃত রজ্জব আলীর ছেলে। তিনি সিংহারিয়া হযরত ফাতেমাতুজ জোহরা (রাঃ) মহিলা মাদরাসার প্রধান শিক্ষক।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল্লাহ বিভিন্ন অজুহাতে ছাত্রীদেরকে মাদরাসার পাশে থাকা তার নিজ ঘরে নিয়ে যেতেন। প্রতিদিনের মতো ভুক্তভোগী ওই ছাত্রী মাদরাসায় গেলে ক্লাসরুমে জায়গার সংকট দেখিয়ে আব্দুল্লাহ তাকে নিজ ঘরে নিয়ে যান। সেখানে নিয়ে গিয়ে পড়ানোর এক ফাঁকে ওই ছাত্রীকে কাউকে না বলার ভয় দেখিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেন আব্দুল্লাহ। পরে বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে ওই ছাত্রীর বাবা মুরাদনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, অভিভাবকের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এইউ