দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইলের লোহাগড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতুড়ি ও লাঠির আঘাতে এস এম বরকত আলী ওরফে সাহেব (৬৫) নামে একজন নিহতের ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে। নিহতের বাড়ি দক্ষিণ পাংখারচর গ্রামের কাজী পাড়ায়। তিনি মৃত আলফু শেখের ছেলে। পেশায় তিনি একজন দলিল লেখক।
এ ঘটনায় গ্রেপ্তাররা হলেন লোহাগড়া উপজেলার দক্ষিণ পাংখারচর গ্রামের হেমায়েত ওরফে রুনু মোল্যার ছেলে হামিম মোল্যা (২২) ও একই গ্রামের মৃত আয়নাল মোল্যার ছেলে ইমরান মোল্যা (২৪)। পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ পাংখারচর গ্রামের কাজীপাড়ার এস এম বরকত আলীর সঙ্গে একই গ্রামের কেরামত মোল্যার জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত মঙ্গলবা (২৯ আগস্ট) বিকেলের দিকে বিরোধপূর্ণ জমির সমাধানের জন্য উভয়পক্ষ পাংখারচর চৌরাস্তায় বাজারে সালিশে বসেন। জমির কাগজপত্র দেখার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। তখন কেরামতের ছেলে নেপাল ও রকির নেতৃত্বে রুনু, হামীম,আমীনসহ ১০-১২ জন দুর্বৃত্ত হাতুড়ি ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এস এম বরকত আলী ওরফে সাহেবকে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে সঙ্গে পুলিশি টহল জোরদার করা হয় এবং হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেপ্তারে জন্য তৎপর হয় পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়ার নেতৃত্বে শুক্রবার ভোর রাতে জেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলেও জানান পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন।
এইউ