দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাতক্ষীরার শ্যামনগরের সীমান্ত নদী কালিন্দিতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে শ্যামনগর উপজেলার সীমান্ত নদী কালিন্দিতে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া কিশোর আব্দুল আলি (১৬) কৈখালী ইউনিয়নের পরানপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে আব্দুল আলি ও সুজন মন্ডল নামে দুই কিশোর কালিন্দি নদীতে ডিঙি নিয়ে মাছ ধরতে যায়। বেলা ১১টার দিকে নদীতে হঠাৎ জোয়ার আসলে তাদের নৌকা উল্টে গেলে তারা দু’জনই নদীতে পড়ে যায়। এসময় সুজন মন্ডল উপরে উঠতে পারলেও নৌকার দড়ি আব্দুল আলির পায়ে জড়িয়ে যাওয়ায় সে আর উঠতে পারিনি। সুজন মন্ডল উপরে এসে জানালে খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে আব্দুল আলির মরদেহ নদীর পার থেকে উদ্ধার করে স্থানীয়রা।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, আব্দুল আলির লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। পুলিশের অনুমতিতে দাফন কাজও সম্পন্ন করা হয়েছে।
এইউ