দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার বরুড়ার জালগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত তিন জনকে ঢাকায় নেওয়া হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) সাড়ে ৯টার দিকে জালগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন জালগাঁও গ্রামের আব্দুস সাত্তার ও খোরশেদ আলম। আহতরা হলেন খোরশেদের আত্মীয় মো. জহির, মো. জয়নাল ও মো. মোর্শেদ।
স্থানীয়রা জানায়, আব্দুস সাত্তারের একটি জমি নিয়ে প্রতিবেশী জয়নাল ও তার ভাইদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলে আসছিল। শুক্রবার সকালে সাত্তার জমিতে কাজ করতে গেলে জয়নাল, খোরশেদ, মোর্শেদ ও জহির তাদের বাধা দিতে যায়। এসময় সাত্তার সঙ্গে থাকা একটি ছুরি দিয়ে চারজনকে এলোপাতাড়ি আঘাত করে এতে হাসপাতালে নেওয়ার পথে মারা যান খোরশেদ। এ ঘটনা শুনে জয়নালের লোকেরা এসে তাকে এলোপাতাড়ি মারধর করলে সাত্তার ঘটনাস্থলেই মারা যান।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছে। এ ঘটনায় আদালতে একটি মামলাও চলমান। তারই জেরে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হন। খোরশেদ কুমেকে ও সাত্তার ঘটনাস্থলেই মারা যান।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এইউ