দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. ইসমাইল (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি নড়াইলের চাচড়া এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দিনগত রাতে তিনি মারা যান। এ নিয়ে খুমেকে সাতজনসহ খুলনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হলো।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুহাস রঞ্জন হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মো. ইসমাইল বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন। পরে রাতে তিনি মারা যান।
হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় খুমেকে ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন। বর্তমানে হাসপাতালে ৭৯ ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
জেবি