দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোনো ষড়যন্ত্রই আওয়ামী লীগকে আর ক্ষমতায় ধরে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শুক্রবার (১ সেপ্টেম্বর) নাটোরে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কোনো ষড়যন্ত্র করেই আওয়ামী লীগ আর ক্ষমতা ধরে রাখতে পারবে না। এবার প্রয়োজনে তাদের টেনেহিঁচড়ে ক্ষমতা থেকে নামানো হবে। আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার নামে হোক বা অন্য যেকোনো নামেই হোক নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হবে।
বিএনপির এ নেতা বলেন, শেখ হাসিনার অধীনে দেশে আর কোনো সংসদ নির্বাচন হবে না। শেখ হাসিনার অধীনে কোনো সংসদ নির্বাচনে বিএনপিসহ কোনো বিরোধী দল অংশও নেবে না। আওয়ামী লীগ দেশে আর কখনো একদলীয় কোনো নির্বাচন করার অপচেষ্টা করলে দেশের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকর্মীরা তাদের সেই অপচেষ্টা রুখে দেবে।
এফএইচ